ঐতিহাসিক রেকর্ড ভারতের পুঁজিবাজারে

ঐতিহাসিক রেকর্ড ভারতের পুঁজিবাজারে
সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে ভারতের পুঁজিবাজার। প্রথমবারের মতো প্রধান শেয়ারবাজার মুম্বাই স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স ৫০ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। এর আগে গত সোমবার একদিনে সূচকের ২৩১৪ পয়েন্ট উত্থানের রেকর্ড তৈরি করে সেনসেক্স। গত (বুধবার) ৫০হাজার ৫২৬ পয়েন্ট অবস্থান করছে সূচক। এদিকে প্রথম ১৪ হাজার ৭৮৯.৯৫ পয়েন্টে অবস্থান করছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি।

করোনা মহামারির ধাক্কা সামলিয়ে বেশ কিছু দিন থেকেই চাঙাভাব ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির শেয়ারবাজারে। একটু একটু করে সূচক এগোচ্ছিল। তবে নতুন উচ্চতায় যেতে খুব বেশি গতি পাচ্ছিল না। ঐতিহাসিক দিনটি অবশেষে এসে ধরা দেয় গতকাল বুধবার।

ভারতের পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, দেশি-বিদেশি ভালো খবর বিশেষ করে করোনার টিকাকরণ পরবর্তী অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠবে।

মুম্বাই স্টক এক্সচেঞ্জের ঐতিহাসিক এ দিনে বেশ কয়েকটি ব্লুচিপ কোম্পানির শেয়ার দর বাড়তে থাকে। শীর্ষ দর বৃদ্ধির তালিকায় ছিল ড. রেড্ডি, মাহিন্দ্রা এ্যান্ড মাহিন্দ্রা, পাওয়া গ্রিড, টেক মাহিন্দ্রা এবং সান ফার্মা।

(সূত্র: পিটিআই)

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না