মুম্বাই বিমানবন্দরে আটক ইয়েস ব্যাংক প্রতিষ্ঠাতার কন্যা

মুম্বাই বিমানবন্দরে আটক ইয়েস ব্যাংক প্রতিষ্ঠাতার কন্যা
লন্ডন যাওয়ার বিমানে ওঠার আগেই মুম্বাই বিমাবন্দরে আটক ভারতের ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের মেয়ে রোশনি কাপুর। দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে বিশ্বের পাঁচ নম্বর এই বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে, সেই সময়েই এই পদক্ষেপ।
এর আগে ইয়েস ব্যাংকের বিপুল পরিমান অর্থ তসরুপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রানা কাপুরকে, রবিবার তাঁকে ১১ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে মুম্বাইয়ের আদালত। দিল্লি ও মুম্বাইয়ে রানা কাপুর ও তাঁর মেয়ের বাড়িতে তল্লাশির পাশাপাশি তাঁকে জেরা করা হয়, তারপরেই রবিবারই তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রানা কাপুরকে মুম্বাইয়ের আদালতে তোলা হয় এবং তাঁর বিরুদ্ধে অর্থ তসরুপের মামলা রুজু করা হয়েছে।
ঘন্টাখানেকের শুনানিতে ইডির পক্ষে সুনীল গঞ্জালভেজ বলেন, প্রায় ৪,৩০০ কোটি টাকার তসরুপের অভিযোগ রয়েছে, এবং তদন্তে সহযোগিতায় অস্বীকার করেছেন রানা কাপুর। সূত্র-এনডিটিভি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না