ভারতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

ভারতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩
ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় বাস ও অটোরিকশার মধ্যে এ সংঘর্ষ হয়।

ভারতীয় পুলিশ সূত্রে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সকালে গুয়ালিয়র জেলার পুরানি ছাবানিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মোরেনায় যাচ্ছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১০ যাত্রী নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই নারী।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিবরাজ চৌহান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না