মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা

মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা
সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন অবস্থায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিডিসি তাদের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করেছে।

সিডিসির নির্দেশনায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এমনকি সম্পূর্ণরূপে টিকা নেওয়া মানুষজনেরও করোনার নতুন ধরনে সংক্রমিত হওয়া ও তার বিস্তার ছড়ানোর ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে ভ্রমণ এড়িয়ে চলা উচিত।’

নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘যদি কারো বাংলাদেশ সফর আবশ্যকীয় হয় তাহলে সফরের আগে তাকে অবশ্যই করোনা টিকার দুটি অর্থাৎ সম্পূর্ণ ডোজ নিতে হবে। সব ভ্রমণকারীকে অবশ্যই হাত ধুতে হবে এবং মাস্ক পরতে হবে। এড়িয়ে চলতে হবে জনসমাগম।’

উল্লেখ্য, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও ঝুঁকি বিবেচনায় সিডিসি দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করেছে। এগুলো হলো- নিম্ম, মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ। সিডিসির তালিকায় বাংলাদেশ রয়েছে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের কাতারে।

বৃহস্পতিবার দেশে করোনায় সর্বাধিক ৭৪ জন কোভিড-১৯ আক্রান্ত মানুষের মৃত্যুর দিনে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এমন সতর্কতা জারি করলো। এর আগে গতকাল বুধবার দেশে একদিনে সর্বাধিক ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না