ফের বদলে গেছে ভারতে করোনা পরিস্থিতি

ফের বদলে গেছে ভারতে করোনা পরিস্থিতি
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তি মিলছে না। মাত্র একদিন আগেই সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমতে দেখা গেলেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও বদলে গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার মানুষ। একই সময়ের মধ্যে মারা গেছে ৪ হাজার ১৫৭ জন।

এ নিয়ে এখন পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন। ভারতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ছাড়িয়েছে।

একদিন আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার। একই সময়ে ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়। তবে গতকাল সেটা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সময়ের মধ্যে ২২ লাখ ১৭ হাজার ৩২০ জনের দেহে করোনা পরীক্ষা হয়েছে। তবে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। বুধবার তা ২৫ লাখের নিচে নেমেছে।

মৃত্যু ও শনাক্তে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিনও রাজ্যটিতে মারা গেছে ১১৩৭ জন। কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুর অবস্থান এর পরে। সূত্র: এনডিটিভি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না