সাব্বির-শম্পার ‘বিনোদিনী রাই’ দুই বাংলায় প্রশংসিত

সাব্বির-শম্পার ‘বিনোদিনী রাই’ দুই বাংলায় প্রশংসিত
সংগীতশিল্পী সাব্বির নাসিরের লোকগীতি ‘বিনোদিনী রাই’ চলতি বছর ১১ এপ্রিল প্রকাশ হয়েছিল। যেখানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কলকাতার শম্পা বিশ্বাস। এরইমধ্যে গানটির এক কোটিবার দেখেছেন দর্শকরা। সিলেটের ধামাইল আঙ্গিকে তৈরি হয়েছে এই গান।

‘বিনোদিনী রাই’-এর কথা ও সুর জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী প্লাবন কোরেশীর। দুই বাংলার বহু মানুষের হৃদয় ছুয়েঁ গিয়েছে গানটি।

শম্পা বিশ্বাস গানটি প্রসঙ্গে বলেন, ‘আসলে দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের আর একটি নিদর্শন এই গান। যখন প্লাবন কোরেশী ভাইকে চিনতাম না, তখনও তার সুরে আমি ইন্দুবালা গেয়েছি এবং সেটি বাংলাদেশের শ্রোতারা খুবই পছন্দ করেছিলেন। আর এবার সাব্বির ভাইয়ের আহবানে এই কোভিড পরিস্থিতিতেও ওপারে গিয়ে আমি অসাধারণ গানটির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।’

সাব্বির বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে দুই বাংলার মানুষের কাছে বিনোদিনী রাই এতটা প্রশংসা পেয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি গানটির নিজস্বতা বজায় রাখার। আর এই সাফল্য প্রমাণ করে যে এমন বিপন্ন পরিবেশেও একটা ভালো গান মানুষকে কতটা আনন্দ দিতে পারে। সকল শ্রোতাবন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ১৯৯৮-এ মেটামরফসিস নামের একটি ব্যান্ডের ভোকালিস্ট এবং গিটারিস্ট হিসেবে গানের জগতে যাত্রা শুরু করেছিলেন সাব্বির নাসির। মাঝে বিশ বছরের বিরতি। ২০১৮ সালে আবারও ফিরে আসেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার