আঁখি আলমগীরের ফ্যাশন হাউজে মডেল হলেন তার মেয়ে

আঁখি আলমগীরের ফ্যাশন হাউজে মডেল হলেন তার মেয়ে
সংসার, সন্তান নিয়ে সুখের সময় যাচ্ছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের। অনেক দিন ধরে নেই নতুন গান।

এবার ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই শিল্পী। সেই সঙ্গে একটি ফ্যাশন হাউজও চালু করেছেন আঁখি।

গত ২২ জুন (মঙ্গলবার) রাতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে নিজের ফ্যাশন ডিজাইনার হওয়া এবং ফ্যাশন হাউজ চালুর কথা জানান গায়িকা। তার এই ফ্যাশন হাউজের নাম ‘মখমল’।

আপলোড করা ভিডিওতে দেখা যায় এতে আঁখির ডিজাইন করা শাড়িতে তার সঙ্গে মডেল হয়েছেন বড় মেয়ে স্নেহা।

এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘ছোটবেলা থেকেই পোশাক ডিজাইন করার প্রতি আমার ভালোবাসা ছিল। এটা একটা শখও। বড় হওয়ার পর আমার ডিজাইনে অনেক পোশাক বানিয়েছি। সেসব পোশাক বিশেষ করে শাড়ির প্রশংসা করেছেন অনেকে।

নিজের ডিজাইনে আমি যে ধরনের শাড়ি পরি অনেকেই তা পরতে চান। সে ভাবনা থেকে এবার আমার ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করা। ফ্যাশন হাউজও খুলেছি।’

গায়িকা জানান, আপাতত অনলাইনে চলবে ‘মখমল’। করোনা পরিস্থিতি ভালো হলে ঢাকায় আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এটাকে আরও অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্নও দেখেন এই গায়িকা।

আঁখির ফ্যাশন হাউজ ‘মখমল’-এ শুরুতে তার ডিজাইন করা শিফন, সিল্ক, জর্জেট আর মসলিন শাড়ি পাওয়া যাবে। পাওয়া যাবে কিছু কাজিমও। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি আরও বাড়াবেন বলেও জানিয়েছেন আঁখি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার