এবার ক্লিনফিড নিয়ে সম্প্রচারে স্টার জলসা

এবার ক্লিনফিড নিয়ে সম্প্রচারে স্টার জলসা
ক্লিনফিড দিয়ে বাংলাদেশে সম্প্রচার শুরু করেছে স্টার জলসা। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়। এর আগে, জি বাংলা ক্লিনফিড দিয়ে সম্প্রচার শুরু করেছিল।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশনের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাত থেকে ক্লিনফিড দিয়ে সম্প্রচার শুরু করেছে স্টার জলসা। এর একদিন আগে জি বাংলার সম্প্রচার শুরু করে। এখন থেকে বাংলাদেশে বিদেশি যে চ্যানেলই সম্প্রচারে আসবে তাদের ক্লিনফিড দিয়েই আসতে হবে।

সরকারি নির্দেশনা মেনে গত ১ অক্টোবর থেকে অনুষ্ঠানের মধ্যে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন বাংলাদেশের ক্যাবল অপারেটররা।

পরে গত ৫ অক্টোবর সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিনফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের একটি চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার