ওমিক্রন রোধে মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

ওমিক্রন রোধে মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধ করতে ভারতের মহারাষ্ট্রে ১১ ও ১২ ডিসেম্বর ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বৃদ্ধি পাওয়ায় সে রাজ্যের প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

আজ থেকে মুম্বাইয়ে জনগণ বা যানবাহনের সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন কেউ করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন যে এ পর্যন্ত দেশে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ টি ওমিক্রন কেস ধরা পড়েছে। রাজস্থানে ৯ জন, গুজরাটে ৩ জন, মহারাষ্ট্রে ১১ জন, কর্ণাটকে ২ জন এবং দিল্লিতে ১জন ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না