দক্ষিণ কোরিয়ার রফতানি কমেছে সাড়ে ১৬ শতাংশ

দক্ষিণ কোরিয়ার রফতানি কমেছে সাড়ে ১৬ শতাংশ
দূরপ্রাচ্যের দেশ দক্ষিণ কোরিয়ার রফতানি কমেছে। আগস্টের প্রথম ২০ দিনে দেশটির রফতানি পরিমাণ বার্ষিক ১৬ দশমিক ৫ শতাংশ পতন ঘটেছে। মূলত চিপস ও পেট্রোলিয়ামের চালান কমে যাওয়ায় রফতানি হ্রাস পেয়েছে বলে সম্প্রতি সরকারি বিবরণীতে বলা হয়েছে। খবর কোরিয়া হেরাল্ড।

কোরিয়া কাস্টমস সার্ভিসের তথ্যানুযায়ী, বিদেশে পাঠানো চালানের পরিমাণ ১-২০ আগস্টের মধ্যে ২ হাজার ৭৯০ কোটি ডলারে ঠেকেছে, যা গত বছরের একই সময়ের রফতানি আয় ৩ হাজার ৩৩০ কোটি ডলার থেকে কম। এ সময়ের মধ্যে আমদানিও ২৭ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ১৪০ কোটি ডলারে ঠেকেছে। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৩৬০ কোটি ডলার।

প্রধানত সেমিকন্ডাক্টরের দুর্বল চাহিদার কারণে জুলাই পর্যন্ত টানা ১০ মাস দক্ষিণ কোরিয়ার রফতানি আয় কমেছে। তবে দেশটি টানা দুই মাসে বাণিজ্য উদ্বৃত্তের কথা জানিয়েছে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না