অর্থনীতি পুনরুদ্ধারে বেইজিংয়ের সঙ্গে কাজ করবে হংকং

অর্থনীতি পুনরুদ্ধারে বেইজিংয়ের সঙ্গে কাজ করবে হংকং
করোনার ধাক্কা সামলাতে এবং অর্থনীতি চাঙ্গায় বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাইছে হংকং। গতকাল বার্ষিক এক পলিসি বক্তৃতায় হংকংয়ের শীর্ষ নির্বাহী ক্যারি লাম এমন বার্তা দেন।

গতকালের বক্তৃতায় মূল ভূখণ্ড চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত করতে গৃহীত নতুন পদক্ষেপের কথা জানান। বেইজিংয়ে কমিউনিস্ট নেতাদের সঙ্গে শলাপরামর্শ করার জন্য কিছুটা বিলম্বে শুরু হয়েছিল এবারের পলিসি বক্তৃতা। লাম তার বক্তৃতায় জোর দিয়ে বলেন, আরেকটি উত্তাল বছরের পর তার প্রশাসনের লক্ষ হচ্ছে আস্থা ফিরিয়ে আনা।

এমন একটি সময়ে লাম তার পলিসি বক্তৃতা রাখলেন, যখন হংকংয়ে দ্বিতীয় দফায় কভিড-১৯ সংক্রমণ বেড়েছে, অর্থনীতি সংকুচিত হচ্ছে। তার সঙ্গে রয়েছে দীর্ঘদিনের সম্পদের বৈষম্য এবং রাজনৈতিক অস্থিরতা।

বক্তৃতার শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হংকং রূপকল্পের কথা উল্লেখ করে লাম বলেন, এবারের পলিসি বক্তৃতার প্রধান উদ্দেশ্য হচ্ছে কীভাবে চলমান অচলাবস্থা থেকে হংকংয়ের উত্তরণ ঘটানো যায় এবং যত শিগগির সম্ভব মানুষের আস্থা ফিরিয়ে আনা যায়।

অর্থসংবাদ/ এমএস/ ১১: ০২/ ২৬: ১১: ২০২০

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না