ভারতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

ভারতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ নিহত ৭
ভারতের উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

মঙ্গলবার (১ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে ভারতের উত্তরপ্রদেশের গোন্ডা জেলার একটি বাড়িতে রাতের রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে প্রতিবেশিরা বেরিয়ে আসেন। ততক্ষণে বিস্ফোরণের ফলে ধসে পড়েছে বাড়ির ছাদ। এ ঘটনায় এখনও পর্যন্ত ৭ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৩ জন শিশু।

এদিকে বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ধসে পড়ায় ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েন ৭ জন। পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

গোন্ডা জেলার পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র জানিয়েছেন, ‘বাড়ির ছাদ ধসে পড়ার পর তার নিচে অনেকে চাপা পড়েন। এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩ জন শিশু ও ২ জন নারী।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না