করোনায় মৃতদের জন্য গণকবর খুঁড়ছে ইউক্রেন

করোনায় মৃতদের জন্য গণকবর খুঁড়ছে ইউক্রেন
চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৬৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ১৩ লাখ।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬৯ হাজার ৩৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ লাখ ৭৩ হাজার ৮০০ জন। আর দুই লাখ ৬২ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে তিন লাখ ৩৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু মৃত্যু হয়েছে ৯ হাজার ৬১৮ জনের।

করোনাভাইরাসের এই পরিস্থিতিতে প্রস্তুতি নিতে শুরু করেছে ইউরোপের দেশ ইউক্রেনের একটি শহর। শহরটিতে গণকবর খোঁড়া শুরু হয়েছে।

ইউক্রেনে ইতোমধ্যেই এক হাজার ৩০৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩৭ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে দেশেটিতে মৃত্যুর হার লাফিয়ে বেড়ে উঠবে।

তাই করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। গণকবর খোঁড়া শুরু হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিনিপ্রো শহরে।

স্থানীয় একটি সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়, গত ৩ এপ্রিল ৬০০টির মতো গণকবর খোঁড়া হয়েছে ডিনিপ্রো শহরে। সরকারের সহায়তায় খোঁড়া হয়েছে কবরগুলো। এছাড়া মরদেহের জন্য কয়েক হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না