দক্ষিণ চীন সাগরে নৌকাডুবিতে নিহত ১০ অভিবাসী

দক্ষিণ চীন সাগরে নৌকাডুবিতে নিহত ১০ অভিবাসী
দক্ষিণ চীন সাগরে অভিবাসী বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ৬০ জন অভিবাসীকে নিয়ে ডুবে যাওয়া নৌকার আরও ২৯ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৪টার দিকে মালয়েশিয়ার জলসীমান্তের জহুর রাজ্যের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির একজন মুখপাত্র বলেছেন, বুধবার ভোর সাড়ে চারটার দিকে দক্ষিণপূর্বাঞ্চলীয় জহুর প্রদেশের তানজুং বালাউ উপকূলের কাছে অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে গেছে।

উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনার জন্য মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির একটি হেলিকপ্টার এবং দু’টি নৌকা মোতায়েনের পর সকাল ৯টার কিছুক্ষণ আগে ২১ জনকে উদ্ধার করা হয়।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নৌকাডুবির ঘটনার একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির কর্মীরা ডুবে যাওয়া নৌকা থেকে কয়েকজন অভিবাসীকে উদ্ধার করে নিয়ে আসছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না