রোববার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

রোববার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল বন্দর দিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন উপলক্ষে এদিন সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে ভারত। ফলে রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অফিস খোলা থাকবে। পাসপোর্ট যাত্রী চলাচল ও স্বাভাবিক থাকবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন থাকায় ভারত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই রোববার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, ভারতে নির্বাচন থাকায় রোববার দু‘দেশের মধ্যে কোনো আমদানি-রপ্তানি বাণিজ্য হবে না। দু‘দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন। তবে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বেনাপোল বন্দরে পণ্য খালাস করে খালি ফিরে যেতে কোনো বাধা নেই। বেনাপোল কাস্টমস হাউজে কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতে নির্বাচনের কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়াসহ লোড আনলোড স্বাভাবিক থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর